শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি

৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:০৮  

১৯ দেশ ও ইউরোপিয়ান দেশ মিলে জি২০। এই বৈশ্বিক জোটের ১৮তম সম্মেলন বসেছে ভারতের রাজধানীতে দিল্লিতে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এ সেলফি তোলার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন সেখানে উপস্থিত ছিলেন।

সেই ছবিটি এখন নেট অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায় ঘণ্টাখানেকের মধ্যে।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যাম্বাসেডর প্রধামনন্ত্রীর মেয়ে সায়মা। তিনি অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনও।

জো বাইডেন নিজেই মোবাইল ফোনে স্থিরচিত্র ধারণ করেন। এসময় বাইডেন, শেখ হাসিনার সঙ্গে ছিলেন সায়মা ওয়াজেদও।

ছবিতে তিন জনকে হাসতে দেখা গেছে।

৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় দুদিনের জি২০ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে তিনি দিল্লি পৌঁছান। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।